২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাস গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 05:56 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার হরতাল চলাকালে রাজধানীর শাজাহানপুর এলাকায় নিজের বাসার কাছে মিছিল ও পিকেটিং করার সময় বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিঝিলে একটি গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১১৪৭ ঘ.