২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিরোধী দলের ২৮ নেতাকর্মী আটক

বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 12:50 PM

বরিশাল, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার নগরীর কোতয়ালি, বিমানবন্দর ও কাউনিয়া থানা পুলিশের পৃথক দল তাদের আটক করে। মহানগর পুলিশের সহকারী কমিশনার এএফএম আনোয়ার হোসাইন খান বলেন, নগরীতে মিছিল করার আগে পুলিশ কমিশনারের অনুমতি নিতে হয়। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মিছিলের আয়োজন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। কোতয়ালি এলাকা থেকে আটক করা হয়েছে- মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফিরোজ আল আমিন পলাশ (৩৪), কর্মী ইমরান আহম্মেদ (২৪), মো. রাসেল (১৬), মো. হৃদয় (১৫), মো. বেল