২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বিএনপি সভাপতি চৌধুরী আলম গ্রেপ্তার

মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রমনা থানা বিএনপি সভাপতি চৌধুরী আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 12:46 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীর ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রমনা থানা বিএনপি সভাপতি চৌধুরী আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টায় ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ফার্মগেটের মেট্রো গার্ডেনের সামনে গাড়ি থেকে চালককে নামিয়ে দিয়ে গাড়িসহ তাকে নিয়ে গেছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ চৌধুরী আলমকে গ্রেপ্তার করেনি। অন্য কোনো বাহিনী করে থাকতে পারে। ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা এক বিবৃতিতে অবিলম্বে চৌধুরী আলমের মুক্তি দাবি করেছন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/ডিডি/২৩১৬ ঘ.