২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে অসুস্থ হয়ে হাসপাতালে খোকা

বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিসিইউ-তে স্থানান্তর করা হয়েছে। মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার পর বিএনপির সহ-সভাপতি সাদেক হোসেন খোকা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি মগবাজার ওয়ারলেস মোড় এর কাছে আসার পর হঠাৎ করে সাদেক হোসেন খোকা অসুস্থ হয়ে ফুটপাতে বসে পড়েন। পরে পুলিশের একটি গাড়িতে করে তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়রের সহকারি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''তিনি (খোকা) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত সিসিইউতে নিয়ে গেছেন। হৃদরোগ বিশেষজ্ঞ মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/এইচএ/১৮৩৭ঘ.