২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুর 'মৌ লোভী' মাছি : ওবায়দুল কাদের

নাগরিক কমিটির মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ভুল-ত্র"টির ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 05:09 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নাগরিক কমিটির মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ভুল-ত্র"টির ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। তবে শনিবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, "মহিউদ্দিন চৌধুরী দু:শাসনের দোসর নন, দু:খের দিনের সাথী।" ওবায়দুল কাদের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম. মনজুর আলমকে 'মৌ লোভী মৌমাছি' আখ্যা দিয়ে বলেন, "এক-এগারোর সময় মহিউদ্দিন চোধুরী যখন কারাগারে ছিলেন, তখন এই মৌমাছি ক্ষমতাসীনদের সাথে আঁতাত করে মেয়র পদে বসেছিলেন।" তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিনকে 'পরীক্ষিত' ও মনজুরকে 'বিতর্কিত' বলে উল্লেখ করেন। ওবায়দুল কাদের বলেন, 'মানুষ হিসেবে আমরা কেউই ভুল-ত্র"টির উর্ধে নই। পরীক্ষিত মহিউদ্দিনের মধ্যেও ভুল থাকতে পারে। তবে তিনি চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলেছেন।' আর এ কারণেই মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামবাসীর ভোট দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "অনেকে চট্টগ্রামকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বানাতে চান। কিন্তু, আমি চট্টগ্রামকে শহরটির নিজস্ব বৈশিষ্ট্যে আধুনিক ও উন্নত হিসেবে দেখতে চাই।" এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালীর সাংসদ একরামুল করিম চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সচিব আলাউদ্দিন নাছিম, সাবেক ছাত্রলীগ নেতা ডা. জাহাঙ্গীর সাত্তার টিংকু, অজয় কর খোকন এবং লিয়াকত শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/১৮৩৩ঘ.