২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের প্রচারে কেন্দ্রীয় নেতা অনেক, মনজুরের কম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে জোর প্রচারণায় নেমেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ৫০ জন কেন্দ্রীয় নেতা ও সাংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 09:03 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে জোর প্রচারণায় নেমেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ৫০ জন কেন্দ্রীয় নেতা ও সাংসদ। অন্যদিকে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমের পক্ষে খুব কম সংখ্যক কেন্দ্রীয় নেতা প্রচারণায় অংশ নিতে চট্টগ্রাম এসেছেন। চট্টগ্রামের স্থানীয় নেতারাই প্রার্থীর সাথে প্রচারণা ও গণসংযোগে অংশ নিচ্ছেন। বিগত সময়ে নানা কর্মকাণ্ডের ফলে বিতর্কিত হয়ে পড়া মহিউদ্দিন চৌধুরীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থীর পক্ষে কোমর বেঁেধ মাঠে নেমেছেন বলে জানা গেছে। তফশিল ঘোষণার পর থেকেই তারা পালা করে চট্টগ্রামে অবস্থান করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। পাশাপাশি তারা মহিউদ্দিনের প্রতি বিরূপ দলীয় নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করে নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত করার চেষ্টা করছেন। বিএনপি নেতারা অবশ্য বলছেন, মহিউদ্দিন চৌধুরী নিজের পরাজয় আঁচ করতে পেরে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের এনে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন, এতে ঢাকা থেকে নেতা এনে প্রচারনা চালানোর কোন প্রয়োজন নেই। সরেজমিনে দেখা গেছে, গণসংযোগের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া স্থানীয় প্রভাবশালী নেতা, ধর্মীয় সংখ্যালঘু স