খুলনা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
খুলনা বিভাগের উপ-নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মো. মহসিন আহমেদ রোববার এ ঘোষণা দেন।
তফসিল অনুযায়ী আগামী ২৯ জুন এখানে ভোট গ্রহণ হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৩ জুন। ১৪ জুন মনোনয়নপত্র বাছাই এবং ১৬ জুন প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
তফশিলে বলা হয়, ১৩ জুন বা তার আগে যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর শেরেবাংলা রোডের উপ-নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গত বছর ১১ জুলাই এই ওয়ার্ডের কাউন্সিলর এবং যুবলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.
bdnews24