২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ময়দানে সমাবেশ নিষিদ্ধ

পল্টন ময়দানে রোববার মধ্যরাত থেকে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে রোববার মধ্যরাত থেকে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। জামায়াতে ইসলামি এবং আওয়ামী যুবলীগ সোমবার ওই স্থানে একই সময় সমাবেশ আহবান করায় মহানগর পুলিশ কমিশনার শনিবার এক আদেশে সেখানে সমাবেশ নিষিদ্ধ করেন। পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি রাজনৈতিক দল একই স্থানে একই সময় সমাবেশ আহবান করায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশংকায় পুলিশ কমিশনার রোববার মধ্যরাত ১২টা থেকে সমাবেশ নিষিদ্ধ করেছেন। তিনি জানান, পুলিশ কমিশনারের আদেশে বলা হয়েছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দলই পল্টন ময়দান তার আশপাশে শাপলা চত্বর, ফুলবাড়িয়া, মুক্তাঙ্গন, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিন গেট এলাকায় দাড়িয়ে বা বসে সভা সমাবেশ করতে পারবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/২১০০ঘ.