২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিতে নিয়োগে নীতিমালা প্রয়োজন: আইনমন্ত্রী

নির্বাচন কমিশনার নিয়োগে একটি নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার নিয়োগে একটি নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে কোনো প্রস্তাব পাঠালে সরকার তা পরীক্ষা করে দেখবে। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, তারা একটি খসড়া নীতিমালা করেছেন, যা সরকারের কাছে পাঠানো হবে। ইসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উদ্যোগে র‌্যাডিসন হোটেলে বৈঠকে বসেছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর নির্বাচন কমিশনের কর্মকর্তারা। 'মিটিং অন কো-অপারেশন অব ইলেকশন কমিশন্স ইন দি সাউথ এশিয়া রিজিওন' শীর্ষক দুদিনের এ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শক্তিশালী নির্বাচন কমিশনই পারে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে। নির্বাচন কমিশন শক্তিশালী হলে নির্বাচনও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে। "বর্তমান সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করে আসছে। আমরাও চাই- সৎ, যোগ্য ব্যক্তি নির্বাচন কমিশনে আসুক।" শফিক অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনার নিয়োগে একটি গাইডলাইন থাকা উচিত। ইসি সরকারের কাছে প্রস্তাব রাখলে আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো।" সিইসি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া ও তাদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, "সংবিধানে আইন প্রণয়নের কথা বলা হলেও দীর্ঘ ৪০ বছরেও তা হয়নি। আমরা এ লক্ষ্যে একটি আইনের খসড়া প্রণয়ন করছি। তা সরকারের কাছে পাঠাবো।" নির্বাচন কমিশনের আইন কর্মকর্তারা জানান, সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগে সংবিধানে বা দেশের প্রচলিত আইনে কোনো যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করা হয়নি। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। কিন্তু এ এখতিয়ার প্রয়োগে রাষ্ট্রপতি স্বাধীন নন। ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতিকে এ নিয়োগ দিতে হয়। যোগ্যতার শর্তাবলি না থাকায় যে কোনো ব্যক্তিকে এ পদে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। সার্ক অঞ্চলের নির্বাচন কমিশনের মধ্যে একটি ফোরাম গঠনের উদ্যোগকে স্বাগত জানান আইনমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এ অঞ্চলের নির্বাচন কমিশনগুলোর মতবিনিময় সবাইকে সমৃদ্ধ করবে। শ্রীলঙ্কা ছাড়া সার্কভুক্ত স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিব বৈঠকে অংশ নিচ্ছেন। সার্কের বাইরে দক্ষিণ আফ্রিকার ইসির প্রতিনিধিও রয়েছেন। শ্রীলঙ্কায় বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের পদটি শূন্য থাকায় তাদের কোনো প্রতিনিধি নেই। ইসি সচিব হুমায়ুন কবির জানান, সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচনী অভিজ্ঞতা, তথ্য ও কৌশল বিনিময়ের লক্ষ্যে ফোরাম আকারে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক স্থায়ী সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই হচ্ছে এ আয়োজনের লক্ষ্য। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে- সার্ক অঞ্চলের নির্বাচন পদ্ধতি ও সা