ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া 'বেনামাজী' বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিদিন নামাজ পড়েন বলে তিনি জানান।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওলামা লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় হানিফ এসব কথা বলেন।
তিনি বলেন, "বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক ওয়াক্ত নামাজ পড়েন না এবং এমন কোনো ইসলাম বিরোধী কাজ নেই যা তিনি করেন না। আমাদের নেত্রী শেখ হাসিনা ইসলামের নিয়ম-নীতি মেনে চলেন। যত ব্যস্ততাই থাকুক না কেন প্রতিদিন তিনি নামাজ আদায় ও কোরআন তেলোয়াত করেন।"
বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদের বাজেট অধিবেশনে না গিয়ে রাজপথে আন্দোলন কর্মসূচির যে হুমকি দিয়েছেন তার জবাবে আওয়ামী লীগের এই নেতা সতর্ক করে দিয়ে বলেন, "আমরা পরিস্কার ভাষায় জানিয়ে দিতে চাই- আওয়ামী লীগ গণতন্ত্র ও শান্তিতে বিশ্বাসী। ধ্বংসা
bdnews24