চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের আগে মেয়র পদ থেকে সরে দাঁড়ানো ও দায়িত্ব হস্তান্তর স্থানীয় সরকারের কাছ থেকে তার ভাষায় সুস্পষ্ট দিক নির্দেশনা চান চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
নির্দেশনা চেয়ে তিনি রোববার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।
মহিউদ্দিন চৌধুরী এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন।
নির্বাচন কমিশন ঘোষিত প্রজ্ঞাপন ও বিধিমালা অনুযায়ী, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীকে 'লাভজনক পদ' ত্যাগ করতে হবে। সে হিসেবে বর্তমান মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে নির্বাচন করতে হলে মেয়র পদ ত্যাগ করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মহিউদ্দিন বলেন, "চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন-২০১০ এ মেয়র পদে প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং নির্বাচন কমিশনের প্রদত্ত শর্তাবলী যথাযথ পালন সাপেক্ষে আগামী ২০ মে তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
চিঠিতে তিনি উল্লেখ করেন, "৬ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের অনুচ্ছেদ ১৫ অনুসারে নির্বাচনের আগে সিটি কর্পোরেশনের মেয়র বা অন্য কোন পদে পদাধিকারী ব্যক্তি সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন বা ইতোপূর্বে অনুমোদিত কোন প্রকল্পের অর্থ অবমুক্ত সংক্রান্ত বাধা-নিষেধ ছাড়া পদত্যাগ বিষয়ে অন্য কোন বিধি-নিষেধ ওই প্রজ্ঞাপনে দৃশ্যমান নয়।"
এতে তিনি বলেন, "কিন্তু সা
bdnews24