২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর নামফলক অপসারণ

পাবনা সার্কিট হাউসে সাবেক মন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর নামে বসানো নামফলক ভেঙে ফেলেছে ছাত্রলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 10:36 AM

পাবনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সার্কিট হাউসে সাবেক মন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর নামে বসানো নামফলক ভেঙে ফেলেছে ছাত্রলীগকর্মীরা। সোমবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে দেখা করতে আসা নেতাকর্মীদের একাংশ এ কাজ করেছে বলে পুলিশ জানায়। সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে পুলিশ কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগকর্মীরা নামফলকটি ভেঙে ফেলে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট জানান, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী নিজামীর নাম দেখে বিক্ষুব্ধ কর্মীরা এটি ভেঙেছে। ২০০৬ সালে ১৯ নভেম্বর মন্ত্রী থাকাকালে নিজামী পাবনা সার্কিট হাউসের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪৮ ঘ.