২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া গেলেন প্রধানমন্ত্রী

ছয় দিনের জন্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 08:12 AM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিনের জন্য ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন। প্রধানমন্ত্রী কোরিয়ায় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৬৬তম অধিবেশনে যোগ দেবেন। এরপর কুয়ালালামপুরে ষষ্ঠ অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেবেন তিনি। থাই এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার পৌনে ২টার সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সউল পৌঁছার কথা। মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত দক্ষিণ কোরিয়া থাকবেন তিনি। সোমবার এসকাপ এর ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন হাসিনা। পরদিন তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পাশাপাশি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে অবকাঠামো উন্নয়ন ও অথনৈতিক সহযোগিতা নিয়ে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। হাসিনা সউলে রোববার বাংলাদেশ কমিউনিটির এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সৌজন্যে কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সোমবার এক মধ্যাহ্ন ভোজসভার আয়োজন করবে। সফরে শেখ হাসিনা হান নদীর ওপর নির্মিত সউল মেট্রোপলিটন সরকারের 'ঝুলন্ত প্রকল্প' পরিদর্শন করবেন। তিনি কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিও পরিদর্শন করবেন এবং পররাষ্ট্র, বাণিজ্য ও পুনঃএকত্রীকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। মঙ্গলবার কোরিয়ার মেমোরিয়াল টাওয়ারের জাতীয় সমাধি ক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। সউল সফর শেষে মঙ্গলবার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পরদিন ষষ্ঠ অর্থনৈতিক ফোরামের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। হাসিনা বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্ন ও নৈশভোজে যোগ দেবেন। একই দিন ইসলামী অর্থনৈতিক ফোরামের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরে শেখ হাসিনা মালয়েশীয় বিনিয়োগকারী ও মালয়েশিয়ায় বাংলাদেশের স