ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
নগরীর বাড্ডা থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে চেয়ে পুলিশ সোমবার তাদের আদালতে পাঠায়।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এসকে তোফায়েল হাসান তিন দিন হেফাজতের নির্দেশ দেন।
নয় জনের পক্ষে জামিনের আবেদন জানানো হলেও তা নাকচ করেন হাকিম।
বাড্ডা থানার উপপরিদর্শক মোসাব্বির হোসেন জিজ্ঞাসাবাদের আবেদনে বলেন, ওই নয়জনকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে হিযবুত তাহরীরের প্রচারপত্র, পুস্তিকাসহ গ্রেপ্তার করা হয়। তারা গোপন বৈঠক করছিলো। নিষিদ্ধ ওই সংগঠনের বিষয়ে আরো তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গ্রেপ্তার নয়জন হলেন- নূর ইসলাম, মো. মাহবুব, রাকিব, আমানুর রশিদ, নাজমুল হোসেন, ইমতিয়াজ আহমেদ, সৈয়দ নাসির, আরিফুজ্জামান ও আবদুল্লাহ আল মাসুদ।
অভিযুক্তদের পক্ষে অ্যাডভোকেট মো. জসীমউদ্দিন আদালতে বলেন, গ্রেপ্তারকৃতরা একটি মেসে থাকতো। তাদের কাছে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত নন।
পুলিশ 'স্বার্থ হাসিল' করতে না পেরে তাদের হিযবুত তাহরীরের সদস্য বলে পরিচিত করাচ্ছে।
এর আগে শনিবার রাতে শাহবাগ থানা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার করে। আদালতের অনুমতি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ইসলামী সংগঠন হিযবুত তাহরীরকে গত বছর নিষিদ্ধ করা হয়। সংগঠনটির সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক মহীউদ্দিন আহমেদকে স
bdnews24