ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে নৌশ্রমিকদের শ্রমিকদের একাংশের ধর্মঘট আহ্বান অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অন্যদিকে ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিক ফেডারেশন বলছে, শ্রমিকদের মজুরি বাড়ানোর হার গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। তবে নতুন কাঠামোয় আপত্তি জানিয়ে শুক্রবার রাত থেকে ধর্মঘটের ডাক দেয় ফেডারেশন।
নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে।
শুক্রবার সকালে সদরঘাটে ধর্মঘট আহ্বানকারী ও বিরোধিতাকারী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি
bdnews24