ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল মতীনের পদত্যাগের মধ্য দিয়ে একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তের ক্ষেত্রে বিভ্রান্তির অবসান ঘটেছে বলে মনে করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থার সদস্য নিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। মতীনের পদত্যাগের মাধ্যমে তার অবসান হয়েছে। এখন তদন্ত কাজে নতুন গতি আসবে।
একাত্তরে গণহত্যায় মদদদাতা বলে অভিযুক্ত একটি সংগঠনের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে জোর বিতর্ক ওঠার পর গঠিত তদন্ত সংস্থার প্রধান মতীন বুধবার পদত্যাগ করেন।
এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, মতীন ছাত্রসংঘ করতেন।
স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত ইসলামী সমর্থক ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে।
মতীনের পদত্যাগের মধ্য দিয়ে এ বিতর্কের অবসান ঘটেছে- এ মন্তব্য করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বুধবার সাংবাদিকদের বলেন, তার নিয়োগ ঠিক ছিলো।
আইন প্রতিমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'যুদ্ধাপরাধীদের উত্থান, সা
bdnews24