ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া মুক্তাঙ্গনে সমাবেশের চেষ্টা করায় জামায়াতে ইসলামীর ২৫ কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পল্টন অঞ্চলের সহকারি কমিশনার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারা সমাবেশ আয়োজনের চেষ্টা করেন।
পানি ও বিদ্যুতের দাবিতে মহানগর জামায়াত বৃহস্পতিবার বিকেলে এ সমাবেশ করে।
মুক্তাঙ্গনে সমাবেশ করতে না পেরে জামায়াতের নেতা-কর্মীরা পল্টনের বিভিন্ন সড়কে সমাবেশের নামে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা চালালে তাদের ২৫ জনকে বিভিন্নস্থান থেকে আটক করা হয় বলে জানান মাহফুজুর।
মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, ঢাকা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়েই তারা সমাবেশ আয়োজন করেন।
এতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ এবং ৩০-৩৫ জনকে আটক করে বলে দাবি করেন রফিকুল।
তিনি জানান, আটকদের মধ্যে কারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলো তা তদন্ত করা হচ্ছে বলে জানান মাহফুজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০২৮ ঘ.
bdnews24