২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডারবাজি নারী সহিংসতা দমনে কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ

টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছাত্রী-নারীদের প্রতি সহিংসতা কঠোরভাবে দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 12:20 PM

Updated : 24 Aug 2022, 08:59 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছাত্রী-নারীদের প্রতি সহিংসতা কঠোরভাবে দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বুধবার স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারকে এক চিঠিতে এ নির্দেশের কথা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে চিঠিতে বলা হয়, "এ সব কর্মকাণ্ডে অনেক রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত দেখা যাচ্ছে। এ ধরণের অপরাধজনক কর্মকাণ্ড বৃদ্ধির কারণে সরকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ