শেরপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণ মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে তাদের গ্রেপ্তারের পর সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা দুই ঘণ্টা থানা অবরোধ করে রাখে।
তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরে সব ধরনের যান চলাচলও বন্ধ করে দেয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।
পুলিশ জানায়, একটি অপহরণ মামলায় সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফারুক মিয়া (৩৫) ও কর্মী উজ্জ্বল মিয়া (২৮) গ্রেপ্তার করা হয়।
এরপর ছাত্রলীগ কর্মীরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখে। এক পর্যায়ে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলেও তিনটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করা হয়। হাকিম পলাশ চন্দ্র রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, স
bdnews24