ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে উপনির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। (বিস্তারিত)
শনিবার রাতে আগার গাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সিইসি এ টি এম শামসুল হুদা একথা বলেন।
"নির্বাচন সুষ্ঠুর ও সুন্দর হয়েছে," মন্তব্য করে শামসুল বলেন, "কোনো নির্বাচনই শতভাগ সফল হয় না। এমনকি যুক্তরাষ্ট্রেও হয়নি।
"কিছু ভুলত্র"টি থাকতেই পারে। এগুলো সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। যারা নির্বাচন পরিচালনা করে, তারাও তো মানুষ। তবে সামগ্রিকভাবে নির্বাচন ভালো হতে হবে, এবং এখানে তাই হয়েছে।"
তিনি বলেন, "যে ফলই আসুক, সেটা জনগণের ইচ্ছার প্রতিফলন বলে আমরা মনে করছি।"
এ সময় তার সঙ্গে অন্য দুই কমিশনার ছহুল হোসেইন ও অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপির তোলা সিইসির পদত্যাগের দাবি প্রসঙ্গে শামসুল হুদা বলেন, "নির্বাচনের পর জনগণের রায় মানতে না পারলে এর-ওর পদত্যাগ দাবি করা হয়। আমাদের দেশের এ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন প্রয়োজন।"
সিইসি জানান, "সব নির্বাচনেই যে হারে সে অভিযোগ করে আমাকে ভাগিয়ে দিয়েছে অত্যাচার করেছে
bdnews24