২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের ভোটকেন্দ্রে যেতে দেওয়ার দাবি বিএনপির

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে সাংসদ ও জাতীয় নেতাদের 'নির্বাচনী পর্যবেক্ষক' হিসেবে ভোটকেন্দ্রে যেতে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 09:51 AM

Updated : 24 Aug 2022, 08:42 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে সাংসদ ও জাতীয় নেতাদের 'নির্বাচনী পর্যবেক্ষক' হিসেবে ভোটকেন্দ্রে যেতে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বুধবার এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, "অতীতের নজির উপেক্ষা করে নির্বাচন কমিশন দুই প্রধান রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতা ও সাংসদদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকারের সুযোগ বাতিল করেছে। এটা পুনর্বিবেচনা করতে হবে। "আমরা চাই