২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় সাকার জামিন

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা এক মামলায় বুধবার আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 06:34 AM

Updated : 24 Aug 2022, 08:43 PM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা এক মামলায় বুধবার আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। সকাল সাড়ে ১০টায় তিনি চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস মিয়ার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের অন্তর্র্বতী জামিন মঞ্জুর করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সাকা চৌধুরীর আইনজীবী মো. ইউসুফ। সাকা চৌধুরী গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেছিলেন, "১৫ আগস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ আগস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।" বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় নিয়ে তিনি বলেন, "এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।" তার এসব বক্তব্য কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়। এরপর ৩ ডিসেম্বর নগরীর শুলকবহর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবু তাহের উদ্দিন ফটিকছড়ি বিএনপির সম্মেলনে বঙ্গবন্ধু হত্যা ও বিচারের রায় নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ফৌজদারি কার্যবিধির ১২৪ এর ক এবং ৫০৫ ধারায় এ মামলা দায়ের করেন। সাকা চৌধুরী এ মামলায় হাইকোর্ট থেকে প্রথমে দুই মাসের অন্তর্র্বতী জামিন পান। পরে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট তার জামিনের মেয়াদ ছয় মাস বাড়ায়। একইসঙ্গে তাকে নিু আদালতে হাজির হওয়ার আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/আরএ/১২৩২ঘ.