২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের দেশে প্রত্যাবর্তনের দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তি ও দেশে প্রত্যাবর্তনের দাবিতে মঙ্গলবার গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন দলের নেতা-কর্মী-সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 03:16 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তি ও দেশে প্রত্যাবর্তনের দাবিতে মঙ্গলবার গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন দলের নেতা-কর্মী-সমর্থকরা। 'তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ'-এর ব্যানারে তিন মাস ধরে এ কর্মসূচি চলবে । এক কোটি স্বাক্ষর সংগ্রহ করা হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তিনি অতিরিক্ত মাত্রায় 'তারেক বন্দনা' না করার পরামর্শ দিয়ে বলেন, ''চারদিকে এতো অনিশ্চিয়তার মাঝেও আমি আজ আশান্বিত যে, আমাদের এ প্রজন্ম অতীতের ব্যর্থতার সব গ্লানি একদিন মুছে দেবে। আর তারেক রহমান সেই প্রজন্মেরই এক উজ্জ্বল নক্ষত্র।" তারেককে দেশের 'স্বাধীনতার প্রতীক' অভিহিত করে এমাজউদ্দিন আশা প্রকাশ করেন যে, বর্তমান প্রজন্মকে নিয়ে তারেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন। এপ্রসঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ার ক্ষেত্রে তার অবদানের কথাও তিনি উল্লেখ করেন। এ গণস্বাক্ষর কর্মসূচিকে গ্রাম্যঞ্চলে ছড়িয়ে দিয়ে তারেকবিরোধী 'অপপ্রচারের' যথাযথ জবাব দেওয়ার জন্যও সংগ্রাম পরিষদের প্রতি আহ্বান জানান এমাজউদ্দিন। দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ যৌথ বাহিনী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করে। তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে ১৪টি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। কারাবন্দি অবস্থায় তারেকের উপর নির্যাতন চালানোয় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ উঠে। পরে সবগুলো মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তারেক লন্ডন যান। স