২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনেও সেনা না রাখার পক্ষে ইসি

আগামীতে জাতীয় সংসদ নির্বাচনেও সেনা মোতায়েন করবে না বলে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 02:01 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে জাতীয় সংসদ নির্বাচনেও সেনা মোতায়েন করবে না বলে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, "নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা যে সংস্কারগুলো করেছিলাম তার প্রতিফলন এখন ঘটছে। শুধু ভোলা-৩ আসনের নির্বাচনে নয়, আগামীতে জাতীয় নির্বাচনেও সেনা মোতায়েন না করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের রয়েছে।" সোমবার বিকালে ভোলা-৩ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সিইসি। তবে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার বিষয়টি ইসির একার পে সম্ভব নয় বলে জানান শামসুল হুদা। তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত বাড়াতে হবে।" ভোলা-৩ উপ নির্বাচনে সেনা মোতায়েনে বিএনপি'র দাবি বিষয়ে তিনি বলেন, "অতীতে কোন উপ নির্বাচনে সেনা মোতায়েনের রেকর্ড নেই। এবারো সেনা মোতায়েনের প্রয়োজন অনুভব করছি না।" 'কথায়-কথায় সেনাবাহিনীর সহায়তা নেওয়া ঠিক না' মন্তব্য করে সিইসি বলেন, "নির্বাচনে সেনাবাহিনীর ব্যবহার যত কমানো যায় ততই ভালো। তাদেরও নিজস্ব কাজ রয়েছে। অন্য আইন শৃঙ্খলাবাহিনী দিয়েই নির্বাচন করা সম্ভব।" সিইসি শামসুল হুদা জানান, ভোলা-৩ নির্বাচনী এলাকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তবে ভোলায় বহিতরাগতদের কারণেই ঝামেলার সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচার কাজে প্রার্থীরা বেশি সময় দেওয়ার কারণেই নির্বাচনী এলাকায় ঝামেলা বাড়ে বলে দাবি করেন শামসুল। এ কারণে আগামীতে শূন্য আসনের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় সাতদিন করার পে তিনি। অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলে এ বিষ উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ভোলার দুই উপজেলায় একশ করে মোট দুইশ র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছে বলে জানান সিইসি। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো এবং বহিরাগতদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। রোববার খুলনায় বিএনপির মহাসমাবেশে খালেদা জিয়ার করা নির্বাচন কমিশনের সমালোচনা প্রসঙ্গে সিইসি বলেন, "উনি বড় নেত্রী। উনি অনেক কথাই বলতে পারেন। তবে আমরা কারও প-েবিপে কাজ করছি না। আমরা কাজ করছি জনগণের প।ে" রোববার বিএনপি চেয়ারপার্সন বলেন, "ভোটাররা কেন্দ্রে যেতে না পারলে এবং ভোটকেন্দ্র দখল করা হলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধেই আন্দোলন করা হবে। নির্বাচন কমিশনকে আর ছাড় দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৫৪ ঘ.