২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 04:40 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি। শনিবার রাতে খালেদার গুলশানের কার্যালয়ে তারা এক ঘণ্টা বৈঠক করেন। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪১ ঘ.