২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের নিজের মনেই সংশয়: রিজভী

১/১১ পরবর্তী ভূমিকার জন্য তোফায়েল আহমেদের নিজের মনে সংশয় আছে বলেই তিনি হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে 'অপপ্রচার' চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন রিজভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 08:18 AM

Updated : 24 Aug 2022, 08:34 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১/১১ পরবর্তী ভূমিকার জন্য তোফায়েল আহমেদের নিজের মনে সংশয় আছে বলেই তিনি হাফিজউদ্দিন আহমেদের বিরুদ্ধে 'অপপ্রচার' চালাচ্ছেন। ভোলার উপনির্বাচনে বিএনপি নেতারা দলীয় প্রার্থীর বিজয় চায় না বলে তোফায়েলের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেন, সরকারের 'গোপন এজেন্ডা' বাস্তবায়ন করতেই নির্বাচন কমিশন ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন করছে না। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তোফায়েলসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা দলে সংস্কারের প্রস্তাব তোলেন। এ কারণে মন্ত্রিসভায় তাদের ঠাঁই হয়নি বলে ধারণা করা হয়। এরপর কাউন্সিলের দলের কার্যনির্বাহী কমিটি থেকেও বাদ পড়েন তারা। রিজভী বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী জয়ী হবে। সরকারি দল ওই আসন কব্জা করতে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। বিএনপি ঐক্যবদ্ধভাবে তার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছে। "এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। বরং তোফায়েল সাহেব নিজের মনের মধ্যে ১/১১ এর সময়ের ভূমিকা নিয়ে যে সংশয়ে আছেন তার বোধ থেকে এসব অপপ্রচার করছেন।" ভোলার আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক তোফায়েল শুক্রবার বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময় মেজর হাফিজ বিএনপিকে ভেঙ্গে দুই ভাগ করেছেন। ওই দগ্ধ স্মৃতি মনে রেখেই নির্বাচনকে সিরিয়াসলি নেননি তারা (বিএনপি)। নিলে নাজিমউদ্দিন আলমকে সমন্বয়ক না বানিয়ে আরো বড় নেতাকে দায়িত্ব দিতে পারতেন।" র‌্যাব-পুলিশের 'নাকের ডগায়' বহিরাগত সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে অভিযোগ করে রিজভী বলেন, "সেখানে সাধারণ ভোটারা নির্বিঘে