ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাজিমউদ্দিন আলমের ওপর হামলার পর ভোলার উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সেখানে সেনা মোতায়েন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য নাজিমের ওপর হামলার পর এক বিবৃতিতে তিনি একথা বলেন।
দলীয় প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদের পক্ষে প্রচার চালাতে গিয়ে বৃহস্পতিবার সকালে হামলার শিকার হন ভোলার সাবেক সংসদ সদস্য নাজিম। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি।
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, "এ অবস্থায় আমরা নির্বাচনে থাকবো কি না- সে বিষয়টি নতুন করে ভেবে দেখা হবে।"
নির্বাচন কমিশন ঘটনাটি খতিয়ে দেখছে জানিয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংঘাত হলে ভোলা-৩ আসনে উপনির্বাচন স্থগিত করে দেওয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেছেন, ভোলার ঘটনা বিচারিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবারের মধ্যে এর প্রতিবেদন দিতে বলা হয়েছে।
খালেদা জিয়া বলেন, "অবিলম্বে ভোলা-৩ আসনে সেনা মোতায়েন করে ভয়ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি না করা হলে এবং সরকার এক তরফাভাবে নিজের স্বার্থে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।"
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে। বিএনপি শুরু থেকে সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও নির্বাচন কমিশন বলছে, তার প্রয়োজন নেই।
বিরোধীদলীয় নেতা বলেন, "ভোলায় আওয়ামী লীগের সন্ত্রাসের আশঙ্কায় সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করলেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।"
খালেদা অভিযোগ করেন, বিএনপির প্রার্থীকে ভোট দিতে ভোটাররা যেন ভয় পায়, সেজন্য ভোলায় হামলা, হুমকি ও ভয়ভীতি দেখানো চলছে।
তবে বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলার সংসদ সদস্য তোফায়েল আহমেদ স
bdnews24