২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্র মামলা: হাসিনার আবেদনের রায় দেওয়া শুরু

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ওপর রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 06:06 AM

Updated : 24 Aug 2022, 08:27 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের ওপর রায় দেওয়া শুরু করেছে হাইকোর্ট। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রায় পড়া শুরু করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলা বাতিলের আবেদনের ওপর শুনানি শেষে গত ৭ এপ্রিল রায়ের দিন ঠিক করা হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক সাব্বির হাসান তেজগাঁও থানায় আওয়ামী লীগ সভানেত্রী হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাষ্ট্রের প্রায় তিন কোটি টাকা ক্ষতি হওয়ার অভিযোগ আনা হয়। মামলাটি ওই বছরের ২০ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২৮ অক্টোবর মামলা বাতিলের আবেদন করেন শেখ হাসিনা। পরের বছরের ৭ জুলাই হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। ফজলে নূর তাপস শেখ হাসিনার পক্ষে শুনানি করেন। দুদকের আইনজীবী ছিলেন খুরশিদ আলম খান। শুনানিতে তাপস বলেন, মামলাটি দায়ের, তদন্ত, অভিযোগপত্র অনুমোদন যথাযথ ছিলো না। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছিলো। তবে দুদকের আইনজীবী দাবি করেন, তা যথাযথ ছিলো। এ প্রসঙ্গে আপিল বিভাগের স