২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই জেএমবি গ্রেপ্তার

জেলার বাগমারা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 05:09 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

রাজশাহী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বাগমারা উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাগমারা থানার ওসি হারুনুর রশিদ। এরা হলেন- উপজেলার গোয়ালকান্দি গ্রামের বেলাল হোসেন ও সাজুড়িয়া গ্রামের আব্দুর রশিদ। সোমবার তাদের রাজশাহীর বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন জানায় পুলিশ। মঙ্গলবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে বলে জানান ওসি হারুনুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুজন উপজেলার সাজুড়িয়া গ্রামের আবু তালেব অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। ২০০৪ সালে আবু তালেবকে অপহরণ করা হয়। তালেবের চাচা আমজাদ হোসেন ২০০৯ সালের ৬ নভেম্বর রাজশাহীর একটি আদালতে মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩০৩ ঘ.