২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর দিবস দলীয়ভাবে পালন করবে আ. লীগ

১৭ এপ্রিল ঢাকা ও মুজিবনগরে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দলীয়ভাবে মুজিবনগর দিবস পালন করবে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 04:15 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ এপ্রিল ঢাকা ও মুজিবনগরে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দলীয়ভাবে মুজিবনগর দিবস পালন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ওই দিবস পালন কমিটি রোববার পৃথক কর্মসূচি ঘোষণা করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে সভাপতি করে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা বিভাগের সব জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ওই অঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যের সমন্বয়ে মুজিব নগর দিবস পালন কমিটি করা হয়েছে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকালে বৈঠক শেষে আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন সাংবাদিকদের কর্মসূচি জানান। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খুলনা বিভাগের সব জেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ওই অঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্যে রয়েছে