ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর করা শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন তার প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ারদার।
বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্র প্রাপ্তির কথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা কার্ডও শিগগির পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৭১৫ ঘ.
bdnews24