২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সমস্যা লাঘবে সময় চাইলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ জন্য সময় লাগবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 09:18 AM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ জন্য সময় লাগবে। বর্তমানের সঙ্কটের জন্য বিগত চারদলীয় জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের 'উদ্যোগহীনতাকে' দায়ী করেছেন তিনি। বুধবার হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সাত বছরের জঞ্জাল রাতারাতি পরিষ্কার করা সম্ভব নয়। আমরা বিদ্যুত উৎপাদন যতটুকু রেখে এসেছিলাম, এবার এসে দেখলাম সেখানে নেই। এখন কি সাত বছরের, নাকি প্রতি বছর যে ১০ ভাগ করে চাহিদা বাড়ছে- তা পূরণ করবো?" "আমরা এ সমস্যার উত্তরণ ঘটাতে পারবো, তবে সময় লাগবে; একেকটি বিদ্যুত কেন্দ্র স্থাপনে যথেষ্ট সময় লাগে", বলেন তিনি। বিদ্যুত উৎপাদন বাড়নোর ক্ষেত্রে গ্যাস সঙ্কটকে প্রধান সমস্যা হিসাবে চিহ্নিত করে হাসিনা বলেন, "বিদ্যুতের জন্য প্রয়োজন গ্যাস। অথচ আমরা যে কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে রেখে গিয়েছিলাম, সেখানেই থেমে আছে।" বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "অফিসগুলোর উচিত সোলার প্যানেল ব্যবহার করা।" এ ক্ষেত্রে নিজের কার্যালয়ে সৌরপ্যানেল বসানোর বিষয়টিও তুলে ধরেন তিনি। বর্তমানে দেশে দৈনিক প্রায় ৬ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের উৎপাদন গড়ে ৪ হাজার মেগাওয়াট। এজন্য লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শিল্পোদ্যোক্তরাসহ দেশের মানুষ অসন্তোষ প্রকাশ করে আসছে। বিদ্যুৎ সাশ্রয়ে সর্বোচ্চ চাহিদার সময় শীতাতপ যন্ত্র ব্যবহারের ওপর মঙ্গলবার থেকে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রধানমন্ত্রী হোটেল শেরাটনে বাংলাদেশ কম্পিউটার সমিতি 'বিসিএস ডিজিটাল এক্সপো-২০১০ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। হাসিনা বলেন, "ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ হচ্ছে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া।" "আমাদের সমসাময়িক যারা গণতন্ত্র অর্জন করেছে তারা অনেক এগিয়ে গেছে। তা হলে আমরা পিছিয়ে পড়লাম কেন?", প্রশ্ন করেন তিনি। মহাখালীতে একটি আইটি ভিলেজ হবে বলে প্রধানমন্ত্রী জানান। হ্যাকারদের ঠেকাতে সরকারি ওয়েবসাইটগুলোর নিরাপত্তা জোরদারের ওপরও জোর দেন তিনি। স