২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ.লীগই সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়েছে'

আওয়ামী লীগই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 04:08 PM

Updated : 24 Aug 2022, 07:28 PM

নারায়ণগঞ্জ, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, "তারা (আওয়ামী লীগ) নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এলেও কমাতে ব্যর্থ হয়েছে। অথচ এর জন্য বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তারা।" সারা দেশে দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় বন্দর থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে মওদুদ এ কথা বলেন। তিনি দাবি করেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে জনগণ পাঁচটি বিষয় সামনে রেখে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। এগুলো হলো- আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস ও সন্ত্রাস। কিন্তু এসব সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণেই দেশের মানুষ পরিবর্তন চায়। মওদুদ আরো দাবি করেন, "জিয়াউর রহমানের একটি নামফলক তোলায় আগামীতে মহাজোট সরকারের ১০ লাখ ভোট কমে যাবে। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে জিয়ার নাম মুছে মহাজোট সরকারের কবর রচিত হয়েছে।" বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নূরু উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্যে রাখেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদ্জ্জুামান, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার প্রমুখ। এদিকে বিদ্রোহী হিসেবে পরিচিতি বিএনপির বন্দর থানার আরেকটি অংশ একই জায়গায় সভা আহবান করায় উত্তেজনার সৃষ্টি হয়। শেষ মুহূর্তে তারা কর্মসূচি প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বন্দর উপজেলা চেয়ারম্যান ও 'বিদ্রোহী' থানা কমিটির সভাপতি আতাউর রহমান মুকুল দাবি করেন, শুক্রবার সকালে তাকে মওদুদ আহমদ ফোন করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। তিনি কমিটি নিয়ে বিরাজমান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.