সিলেট, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে পুলিশের ওপর হামলা মামলায় শনিবার দুপুরে আরো চার ছাত্রশিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে তিনজন জামিন পেয়েছেন।
নগরীর রিকাবীবাজার এলাকার একটি মেস থেকে দুপুর ৩টার দিকে চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আহমদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট শহরতলীর শাহপরান এলাকার মঞ্জুর রহমান (২৭), কোতয়ালি থানার খোররম খলা গ্রামের ইউসুফ বিন নূর চৌধুরী (২৩), ইসলামপুর এলাকার তানভীর আহমদ (২২) ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাশিমপুর এলাকার অনোয়ারুল ওয়াদুদ (২৭)।
গত ১২ ফেব্র"য়ারি সিলেট নগরীর বন্দর বাজার ও চৌহাট্রা এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই মামলাটি করে পুলিশ।
ওই ১১ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আটজনকে একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে জামিন দেওয়া হয়েছে।
১৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয় দুজনকে।
কোতয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানান, মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24