ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলের জন্য এখন কঠিন সময় চলছে।
জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা কথা তুলে ধরে ছাত্রদলকে সাহসী ভূমিকা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
ফখরুল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।
সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল দেশে সঙ্কট সৃষ্টি করবে বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব।
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স
bdnews24