২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম বদল বাতিল না করলে আন্দোলন: নোমান

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল না করলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 02:50 PM

Updated : 24 Aug 2022, 06:50 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল না করলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দিয়েছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার নগরীতে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, "বর্তমান সরকার দিন বদলের নাম করে ক্ষমতায় এসে নাম বদলের রাজনীতি করছে। আমরা এই রাজনৈতিক খেলা মোকাবেলায় প্রস্তুত আছি।" 'বাংলাদেশ ও ভারত সমঝোতা স্মারক ও চুক্তি: প্রেক্ষাপট জাতীয় স্বার্থ ও নিরাপত্তা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সাবেক মন্ত্রী নোমান। তিনি আরো বলেন, "আওয়ামী লীগ সরকার বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশের সব জায়গা থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলার মধ্য দিয়ে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা কায়েমে লিপ্ত হয়েছে।" মূল প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মোহাম্মদ বলেন, নিরাপত্তা সংক্রান্ত তিনটি চুক্তি দিয়ে এই অঞ্চলে ভারতের কর্তৃত্ব স