২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের যুক্তরাষ্ট্র গেলেন তানজিম

দেশে ১৮ দিন থেকে সোমবার আবার যুক্তরাষ্ট্র গেলেন পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তবে দেড় মাস পর আবার ফিরবেন বলে তিনি তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 07:47 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ১৮ দিন থেকে সোমবার আবার যুক্তরাষ্ট্র গেলেন পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। তবে দেড় মাস পর আবার ফিরবেন বলে তিনি তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে তিনি রওনা হন বলে কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান জানান। আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ প্রয়োজনে তাকে (তানজিম) যুক্তরাষ্ট্র চলে যেতে হয়েছে। দেড় মাস পর তিনি আবার ফিরবেন বলে জানিয়ে গেছেন।" এর আগে রোববার তানজিম ঢাকায় কাপাসিয়ার আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। আজগর বলেন, বৈঠকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্মকাণ্ড ও তা বাস্তবায়নে দিক নির্দেশনা দিয়ে গেছেন তিনি। দেশে থাকার সময় পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তানজিম। তানজিমকে বিদায় জানাতে বিমানবন্দরে আজগর রশিদ ছাড়াও ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ কাপাসিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সাত মাস বিদেশে থেকে গত ২৭ জানুয়ারি দেশে ফেরেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য তানজিম। বিমানবন্দরে তাকে প্রতিমন্ত্রীর প্রটোকল দেওয়া হলেও তা নেননি তিনি। দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন তিনি। সরকারের প্রভাবশালী মন্ত্রী মতিয়া চৌধুরী স