২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আইনজীবী সমিতিতে সরকার সমর্থকদের জয়

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 08:50 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বাম দলগুলোর সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদক পদে এবং বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদ দুটি নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল কবীর চৌধুরী রাতে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে সমন্বয় পরিষদের রেজাউল করিম চৌধুরী ৮০৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা পরিষদের সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী পান ৭৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমমনা পরিষদের ফয়েজ উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের নুরুল আবছার পান ৭০৬ ভোট। নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, সহ সভাপতি কামরুন নাহার, সহ-সম্পাদক নিশাত সুলতানা, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক ফখরুদ্দিন জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তৈয়ব, সদস্য সুভাষ দত্ত, মাজেদা জামাল রুনা, বিশু কুমার, মোহাম্মদ হোসেন, নেজাম উদ্দিন, মুজিবুল হক, জিয়াউল হক ও ফরিদা ইয়াসমিন। জেলা আইনজীবী সমিতির ২৩২৫ ভোটারের মধ্যে ১৮১৪ জন সদস্য ভোট দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.