ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হারানো পদ ফিরে পেলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে চলবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
একই সঙ্গে ভারমুক্ত হলেন দু'বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সৈয়দ আশরাফুল ইসলাম রোববার বিকাল সাড়ে ৫টায় দায়িত্ব পাওয়া ও বিদায়ী দুই নেতার হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় দলের উপস্থিত নেতা-কর্মীরা করতালি ও একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে মায়া আ
bdnews24