২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার বিরোধীদলকে নিয়ন্ত্রণ করতে চায়'

হামলা ও মামলা করে সরকার বিরোধীদলকে নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা ও মামলা করে সরকার বিরোধীদলকে নিয়ন্ত্রণ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তিনি বলেন, "সরকার প্রতিনিয়ত বিরোধীদলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ছাত্রদল নেতা টুকুর উপর হামলা চালানো হয়েছে।" বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর ওপর হামলার প্রতিবাদ এবং সংগঠনের নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার বিকালে গাজীপুরে এক সমাবেশে হান্নান শাহ এ কথা বলেন। গত মাসে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল সভাপতি টুকুর ওপর হামলায় হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকরের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের সময় আহত হন বকর। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাজীপুর শহরের মুক্তমঞ্চে জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম এ মান্নান, বিএনপি'র অন্যতম সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.