২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শুক্রবার বিকালে বনানী কবরস্থানে স্ত্রী আইভি রহমানের কবর জিয়ারত করেছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরও জিয়ারত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 02:19 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শুক্রবার বিকালে বনানী কবরস্থানে স্ত্রী আইভি রহমানের কবর জিয়ারত করেছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরও জিয়ারত করেন তিনি। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত তার পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সহধর্মিনী আইভি রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন। রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান, স্থানীয় সাংসদ এ কে এম রহমতুল্লাহ ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/২০১৫ ঘ.