ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ অংশে ঢুকে বিএসএফ সদস্যদের গুলি বর্ষণ ও এক বিডিআর সদস্যকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
ধরে নিয়ে যাওয়া ওই বিডিআর সদস্যকে পতাকা বৈঠক শেষে সন্ধ্যায় ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "একটি স্বাধীন দেশের সীমান্তের ভেতরে ঢুকে এভাবে বিডিআর সদস্যদের উপর গুলি বর্ষণ নগ্ন আগ্রাসনেরই বহিঃপ্রকাশ।"
তিনি 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে মৈত্রী চুক্তি করার পরও এ ধরনের উদ্বেগজনক ঘটনার' তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ না করায় দেশের মানুষ অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছে। তিনি একে সরকারের 'নতজানু' নীতি হিসেবে আখ্যায়িত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০৩৫ ঘ.
bdnews24