২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর এবার কিবরিয়া হত্যা মামলায়

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 01:31 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

হবিগঞ্জ, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শামছুল ইসলাম মঙ্গলবার সিআইডি পুলিশের এক আবেদনের পর এ নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকবর হোসেন জিতু সাংবাদিকদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদকালে বাবর কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে এ মামলায় অন্তর্ভুক্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি'র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদ করতে বাবরকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেন। বিচারক আগামী ১১ ফেব্র"য়ারি বাবরকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ওই দিন বাবরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময প্রার্থনার ওপর শুনানি হবে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকবর হোসেন জিতু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল আহাদ ফারুক এবং বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল। অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দী রয়েছেন। এর আগে ২১ আগস্ট এর মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/১৯০০ ঘ.