২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় যুদ্ধাপরাধ, খালেদার বাড়ি

২০১০ সালে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ছিলো যুদ্ধাপরাধের বিচার। সংসদে বিরোধী দলের টানা অনুপস্থিতির পাশাপাশি বছরের শেষ ভাগে আলোচনার শীর্ষে উঠে আসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসে বাড়ি হারানোর বিষয়টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ছিলো যুদ্ধাপরাধের বিচার। সংসদে বিরোধী দলের টানা অনুপস্থিতির পাশাপাশি বছরের শেষ ভাগে আলোচনার শীর্ষে উঠে আসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সেনানিবাসে বাড়ি হারানোর বিষয়টি। দেখে নেওয়া যাক আলোচিত ঘটনাগুলো- যুদ্ধাপরাধের বিচার বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্র"তি ছিলো একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার। কিন্তু ক্ষমতা গ্রহণের এক বছরেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় সমালোচনা সইতে হয় সরকারকে। তবে আইন সংশোধনের পর মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে শুরু হয় বহু প্রতীক্ষিত বিচারের প্রক্রিয়া। ২৫ মার্চ ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্ত সংস্থা ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করে সরকার। তবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠলে সে পদে পরিবর্তন আসে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত কারো বিচার এ বছর শুরু না হলেও বছরের মাঝামাঝিতে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। এদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান। বছর শেষে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। খালেদার সেনানিবাসের বাড়ি হারানো প্রায় ৩৮ বছর থাকার পর ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়িটি ১৩ নভেম্বর ছাড়তে হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। বিরোধী নেতা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে আদালতের আদেশ তার বিপক্ষেই ছিলো। একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার সেনানিবাসে থাকা নিয়ে সমালোচনা ছিলো অনেকের। ১৩ নভেম্বর দিনভর উত্তেজনা, বিক্ষোভ আর আইনি দেন-দরবারের পর বাক্স-পেটরা নিয়ে অশ্র"নয়নে ওই বাড়ি ছাড়েন খালেদা। খালেদাকে দেওয়া ওই বাড়ির ইজারা সরকার বাতিল করার পর তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূম্পত্তি ও সেনানিবাস বোর্ড। এর বিরুদ্ধে আদালতে গিয়ে হারেন বিএনপি চেয়ারপার্সন। হাইকোর্ট খালেদাকে বাড়ি ছাড়তে একমাসের সময় বেঁধে দেয়। সে সময় অতিক্রান্ত হওয়ার পর বাড়ি খালি করার উদ্যোগ নেওয়া হয়। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদার আপিল নিয়ে চলে আইনজীবীদের পাল্টাপাল্টি বক্তব্য। বাড়ি ছাড়ার পর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছিলো, বিরোধী নেত্রী স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। যদিও খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করে বলেন, তাকে এক কাপড়ে জোর করে বের করে দেওয়া হয়েছে। সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ভাইয়ের বাড়িতে ওঠেন বিএনপি চেয়ারপারসন। বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দ বাড়িতে না উঠে বছরের শেষ পর্যন্ত সেখানেই থাকছিলেন তিনি। তবে সংবাদ মাধ্যমের খবর, খালেদার জন্য বাড়ি খোঁজা চলছে। সাকা চৌধুরী গ্রেপ্তার বছরজুড়ে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা ও বাগাড়ম্বর করে আসা বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয় ১৬ ডিসেম্বর। ভোররাতে ঢাকার বনানীর একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার 'বিজয় দিবসের উপহার' হিসেবে বর্ণনা করেন সরকারের কয়েকজন মন্ত্রী। সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে একদিন হরতাল ডাকা হলেও তাকে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে সালাউদ্দিনের নির্বাচনী এলাকা চট্টগ্রামের ফটিকছড়ি, তার বাড়ি রাউজান ও চট্টগ্রাম নগরীতে মিষ্টি বিতরণও হয়। সংসদ সদস্য সালাউদ্দিন কাদের অভিযোগ করেছেন, গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতন চালানো হয়। বিএনপি এ বিষয়টিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে। মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনের বিরুদ্ধে একাত্তরে চট্টগ্রামের রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগও রয়েছে এ সংসদ সদস্যের বিরুদ্ধে। সংসদে বিরোধী দলের অনুপস্থিতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কেন্দ্র জাতীয় সংসদ হলেও বছরের প্রায় পুরোটা সময়ই সংসদে অনুপস্থিত ছিলো বিরোধী দল। ফলে সংসদ ছিলো নিরুত্তাপ ও নি