২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত তাওহীদের তিন সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে মাইকিং করে জিহাদী বই বিক্রির সময় হিজবুত তাওহীদের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে মাইকিং করে জিহাদী বই বিক্রির সময় হিজবুত তাওহীদের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আতিকুর রহমান (২৭), মো. রিয়াজ (২৪) ও রিকশাচালক ইয়াসীন আলী (৩০)। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজীদ খান পন্নী'র লেখা 'দাজ্জাল' নামের জিহাদী বই বিক্রির সময় বইটির বেশকিছু কপিসহ তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের হিজবুত তাওহীদের সদস্য বলে স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এজে/১৯১৩ ঘ.