২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনের ফরম বিক্রি শুরু বিএনপির

ব্রাক্ষণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছে আবেদন ফরম বিক্রি শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাক্ষণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছে আবেদন ফরম বিক্রি শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। আগ্রহী প্রার্থীরা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১ হাজার টাকা মূল্যমানের এই ফরম সংগ্রহ করতে পারছেন। বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে তা পূরণ করে জমাও দিতে পারবেন। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। রাত ৮টা পর্যন্ত ফরম জমা নেওয়া হবে।" ফরম জমা দেওয়ার সময় ২০ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে বলে তিনি জানান। আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী এবং লুৎফুল হাই মারা যাওয়ায় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আসন দুটি শূন্য হয়। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির গত মঙ্গলবারের বৈঠকে এ দুই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৬১৪ ঘ.