২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিএনপি নেতার দুদক মামলার প্রতিবেদন ফেব্রুয়ারিতে

জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে পাঁচ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে পাঁচ মামলায় আগামী ১৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ হয়েছে । বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফেরদৌস আরা মামলাগুলোর এজাহার গ্রহণ করে এ তারিখ নির্ধারণ করে। মঙ্গলবার জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী, খোন্দকার দেলোয়ার হোসেন এবং জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে সাবেক স্পিকার এবং বর্তমান বিএনপি দলীয় সাংসদ জমিরউদ্দিনকে পাঁচ মামলায়, বিএনপি মহাসচিব ও সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে তিনটিতে, বেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীকে একটিতে এবং জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামকে দুটি মামলায় আসামি করা হয়েছে। মামলাগুলোতে চিকিৎসার নামে সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাবপত্র সরিয়ে ফেলা এবং অতিরিক্ত বিদ্যুৎ-গ্যাস বিল উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাগুলো করেন দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান খান এবং উপ-সহকারী পরিচালক এসএম খবিরউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/পিডি/১৮৫৭ ঘ.