ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় ন্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে।
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে মঙ্গলবারের এ বৈঠকে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আসম হান্নান শাহ, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান উপস্থিত রয়েছেন।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ থাকায় বৈঠক আসতে পারেননি।
বৈঠকের আগে একাধিক নেতা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন পৌর নির্বাচন, হবিগঞ্জ-১ ও ব্রাক্ষনবাড়ীয়া-৩ আসনের উপনির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১১ ঘ.
bdnews24