২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে কঠোর আন্দোলন: ফখরুল

নতুন বছরে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 07:21 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা সংগ্রামের মধ্যে রয়েছি। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে- এ হোক নতুন বছরে আমাদের দীপ্ত শপথ।" ১৯৭৯ সালের এই দিনে জাসাস প্রতিষ্ঠা লাভ করে। পুষ্পস্তবক অর্পণকালে নেতাদের মধ্যে বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মুনীর খান, সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দিন খান উজ্জ্বল, সহসভাপতি বাবুল আহমেদ, ইমতিয়াজ হোসেন চপল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, জাহাঙ্গীর শিকদার, সালাহউদ্দিন শিশির, শামসুদ্দিন দিদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন লিপি, আইন বিষয়ক সহ-সম্পাদক নারগিস পারভিন এলিজা উপস্থিত ছিলেন। জাসাস এর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মহানগর নাট্যমঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩১৭ ঘ.