২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক চলছে

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক চলছে খাগড়াছড়িতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক চলছে খাগড়াছড়িতে। রোববার বিকাল সোয়া ৪টায় জেলার সার্কিট হাউসে বৈঠক শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বৈঠকে সভাপতিত্ব করছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। বৈঠকে উপস্থিত আছেন কমিটির সদস্য পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। কমিটির অপর সদস্য ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন, পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরাও বৈঠকে উপস্থিত রয়েছেন। গত বছর মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময় শান্তি চুক্তি হয়। এর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর সঙ্গে প্রায় দুই দশকের সংঘাতের অবসান ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.